প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতন

২২ মার্চ ২০২৪, ০৯:১৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

গোয়াল ঘরে পানি দেয়ার অপরাধে এক প্রতিবন্ধী শিশুকে প্রথমে বাথরুমে, পরে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) ভোলার তজুমদ্দিনে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলীপুর গ্রামের ভূলু মোল্লার প্রতিবন্ধী শিশু আব্দুল হামিদ (৫)। বৃহস্পতিবার দুপুরে শিবপুর ১নম্বর ওয়ার্ডের মঞ্জুর বাড়ি গিয়ে তার গোয়াল ঘরে মধ্যে পানি দেয়।

এ ঘটনায় মঞ্জু ও তার স্ত্রী আছমা বেগম মিলে মারধর করে একপর্যায়ে তাদের বাথরুমে প্রতিবন্ধী শিশুটিকে আটকিয়ে রাখেন। পরে আমরা ছেলেকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে চিৎকার করতে থাকে। এ সময় শারীরিক প্রতিবন্ধী ছেলে হামিদ তাদের বাথরুমের মধ্যে চিৎকার করলে মা সাজেলা বিবি তাকে উদ্ধার করতে যায়। তখন অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের বাড়ি থেকে বের করে দেয়।

পরে অভিযুক্ত স্বামী-স্ত্রী প্রতিবন্ধী হামিদকে বাথরুম থেকে বের করে পায়ে শিকল লাগিয়ে বাগানে একটি গাছের সাথে বেঁধে রাখে। পরে বিকাল সাড়ে ৪টায় প্রতিবন্ধী হামিদের বড় ভাই আবু রায়হান তার ভাইকে ছেড়ে নিয়ে আসেন।

অভিযোগে আরো জানা যায়, শিকল দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারধর করায় প্রতিবন্ধী হামিদ মানসিকভাবে আরো ভেঙে পরেন।

এঘটনায় নির্যাতনের শিকার প্রতিবন্ধী আব্দুল হামিদের মা সাজেলা বিবি (৪৫) বাদী হয়ে মো. মঞ্জু (৪০) ও তার স্ত্রী আছমা বেগমকে (৩৫) অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close