স্কুলছাত্রীকে জোরপূর্বক চুমু, গ্রেপ্তার অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

১৮ মার্চ ২০২৪, ০৫:১৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
অভিযুক্ত সাখাওয়াত হোসেন

অভিযুক্ত সাখাওয়াত হোসেন © সংগৃহীত

দিনাজপুরে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে স্কুলছাত্রীকে জোরপূর্বক চুমু দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

জানা যায়, রবিবার (১৭ মার্চ) সকালে নিজ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষ করে ভুক্তভোগী ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী দিনাজপুর শহরের কালিতলায় চাচার বাসার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বালুয়াডাঙ্গা এলাকার আরিফুল ইসলামের ছেলে সাখাওয়াত হোসেন (২০) নামের এক হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তার পিছু নেয়।

মেয়েটি তার চাচার বাসার কাছাকাছি পৌঁছালে সাখাওয়াত পেছন থেকে অতর্কিতভাবে জোরপূর্বক চুমু খায়। এ সময় মেয়েটি চিৎকার করলে সাখাওয়াত নখ দিয়ে তার দুই গালে গভীরভাবে জখম করে দৌড়ে পালিয়ে যায়।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল মনিরবলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে তার এলাকা থেকে আটক করা হয়। পরে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬