সাভারে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার

২৬ আগস্ট ২০২৬, ০৪:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর সাভারের পৃথক তিনটি স্থান থেকে এক নারীসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) ভোরে ও সকালে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া, মেইটকা এবং সাভারের লালটেক এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় একটি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

একই সময়ে হেমায়েতপুরের মেইটকা এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সাভারের লালটেক এলাকার একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ তন্ময় হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাদের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এসব ঘটনায় সাভার মডেল থানায় পৃথক তিনটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬