বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২২ ঘণ্টা পর মিলল ৫ জেলের মরদেহ

২৫ আগস্ট ২০২৬, ০৯:৫৬ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫৭ PM
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে নিহত ৫ জেলে।

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে নিহত ৫ জেলে। © টিডিসি ফটো

বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার প্রায় ২২ ঘণ্টা পর নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাঁদের মরদেহের সন্ধান পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা। তিনি জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করে একটি ট্রলারে করে উপকূলের দিকে আনা হচ্ছে। পাথরঘাটায় পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যে ‘এফবি বরকত’ ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর আট জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন পাঁচজন।

নিখোঁজ পাঁচ জেলে হলেন নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাঁদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।

পরে আট জেলে কয়েক ঘণ্টা সাগরে ভেসে থাকার পর পাশ দিয়ে যাওয়া অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় প্রাণে বাঁচেন। তবে ট্রলারের ভেতরে থাকা পাঁচ জেলে নিখোঁজ হন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে গভীর সমুদ্রে উদ্ধারকারী ট্রলার পাঠানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার পাঁচ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পাথরঘাটায় তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে মরদেহ উপকূলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

ট্যাগ: বরগুনা
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
শহিদ শরিফ ওসমান হাদি’র বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বই…
  • ২৫ আগস্ট ২০২৬
নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস
  • ২৫ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনার্স ভর্তির বিষয় চয়েসের সময়…
  • ২৫ আগস্ট ২০২৬