যৌন হয়রানি: বরখাস্তের পর গ্রেপ্তার হলেন ভিকারুননিসার শিক্ষক মুরাদ

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বরখাস্ত হওয়া শিক্ষক মুরাদ হোসেন সরকার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বরখাস্ত হওয়া শিক্ষক মুরাদ হোসেন সরকার © ফাইল ছবি

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) রাত ১টার দিকে রাজধানীর কলাবাগান এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক তরুণীর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মুরাদ হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। মঙ্গলবার আদালতে তোলা হবে আসামিকে।

এর আগে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তদন্ত কমিটি মুরাদকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টির অধিকতর তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন: ছাত্রীদের যৌন হয়রানি, ভিকারুননিসার শিক্ষক মুরাদ বরখাস্ত

সভায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, সব সদস্য, ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের একজন জ্যেষ্ঠ সহকারী কমিশনার, এডিসি (শিক্ষা ও আইসিটি) প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ। পরে রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মুরাদ হোসেন সরকারের শাস্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা ৩টার দিকে আন্দোলন স্থগিত ঘোষণা দেয়। বিকেলে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কয়েকজন অভিভাবক।

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
  • ২৫ মার্চ ২০২৬
নোয়াখালীতে ইয়াবা দিয়ে ২ ভাইকে ফাঁসানোর চেষ্টা, প্রধান আসামি…
  • ২৫ মার্চ ২০২৬
অভিন্ন প্রশ্নে এসএসসি-এইচএসসি পরীক্ষা, বোর্ড চেয়ারম্যানদের …
  • ২৫ মার্চ ২০২৬
মসজিদে ঢুকে মুসল্লিকে ছুরিকাঘাত, যুবক আটক
  • ২৫ মার্চ ২০২৬
লিভারপুল ছাড়ার ঘোষণা মোহাম্মদ সালাহর
  • ২৫ মার্চ ২০২৬
যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের ১৫ শর্ত, ইরানের ৫
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence