সরকারি নির্দেশনা অমান্য, ৫ কোচিং সেন্টার সিলগালা

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
কোচিং সেন্টারগুলো বন্ধে অভিযান

কোচিং সেন্টারগুলো বন্ধে অভিযান © সংগৃহীত

বরিশালের শহরের বিভিন্ন এলাকার কোচিং সেন্টারগুলো বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং বাণিজ্য পরিচালনা করার অপরাধে বরিশালের শহরে পাঁচটি কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

ওই কোচিং সেন্টারগুলো, ব্রাইট কোচিং, শাহিন ক্যাডেট কোচিং, আলফাব একাডেমি, এসএসসি/ইউসিসি কোচিং সেন্টার এবং রাইট কোচিং সেন্টার। এসব কোচিং সেন্টারে লিখিত ও মৌখিক মুসলেকা নেওয়া হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

সারা দেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা চলাকালীন সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন।

‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence