৪টার পরিবর্তে ১২টায় ছুটি, বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
সৈয়দপুরের রথেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

সৈয়দপুরের রথেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখায় নীলফামারীর সৈয়দপুরে রথেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়েকদিন ধরে ছুটি দেওয়া হচ্ছিল দুপুর ১২টায়। অথচ বিকেল ৪টা পর্যন্ত ক্লাস হওয়ার কথা। নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ায় বিদ্যালয়টির সব শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। 

সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন। তিন কর্মদিবসের মধ্যে সবাইকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। নির্মাণসামগ্রী রাখা ও বিটুমিন গলানোর অজুহাতে দুপুরে পাঠদান বন্ধ করেন শিক্ষকরা। এমন সিদ্ধান্তের পর শিক্ষকদের শোকজ করা হয়েছে।

আরো পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

শিক্ষকরা হলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ সুলতানা, সহকারী শিক্ষক লিনা, মাহবুবার রহমান, রেজিয়া খাতুন ও সোনিয়া রিছা প্রামানিক।

সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নোটিশে দুপুরে পাঠদান কেন বন্ধ রাখা হয়েছে, সে বিষয়ে জানাতে শিক্ষকদের তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে। উপযুক্ত কারণ দর্শাতে না পারলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।

এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সার্ভিস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদ…
  • ২১ এপ্রিল ২০২৬
অবশেষে বদলি সফটওয়্যার লাইভ করল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬