মারধরের ভিডিও ভাইরাল, রামেকের দুই ইন্টার্ন চিকিৎসক সাময়িক বরখাস্ত

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ইন্টার্ন চিকিৎসকদের মারধরের শিকার সুমন পারভেজ রিপন

ইন্টার্ন চিকিৎসকদের মারধরের শিকার সুমন পারভেজ রিপন © সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর ছেলেকে মারধরের ঘটনায় দুই ইন্টার্ন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তিন কার্যদিবসের মধ্যে।

সাময়িক বরখাস্ত দুই ইন্টার্ন চিকিৎসক হলেন- ফরহাদ হাসান ও আলমগীর হোসেন। তারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত থাকবেন বলে জানা গেছে।

বিষয়টি বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহম্মদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: চিকিৎসক হওয়ার স্বপ্নে আজ ভর্তি পরীক্ষায় বসছে এক লাখ শিক্ষার্থী

গত বুধবার হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে সুমন পারভেজ রিপন নামে রোগীর স্বজনকে মারধরের ঘটনা ঘটে। তার বাড়ি রাজশাহী নগরীর বোসপাড়ায়। তার মা পিয়ারা বেগম (৬০) গত শুক্রবার থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। এর আগে রিপনকে মারধরের ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬