প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার কালু বেপারী

০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ AM
প্রবাসীর স্ত্রীর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার কালু মিয়া বেপারী

প্রবাসীর স্ত্রীর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার কালু মিয়া বেপারী © সংগৃহীত

নওগাঁর মান্দায় এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কালু মিয়া বেপারী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত কালু মিয়া বেপারী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মান্দারতলা গ্রামের আহমদ আলীর ছেলে।

জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী মালয়েশিয়া প্রবাসী। সেখানে একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে তার স্বামীর সঙ্গে কালু মিয়ার পরিচয় হয়। সেই সূত্রে প্রায় এক বছর আগে কালু মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বেড়াতে আসেন। পরবর্তীতে ফোনে কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

একপর্যায়ে কালু মিয়া ওই নারীকে ভিডিও কলে আসতে চাপ দেন। এতে রাজি না হলে তার স্বামীকে মালয়েশিয়ায় হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। পরে ভিডিও কলে কথা বলার সময় কৌশলে তার অশ্লীল ভিডিও রেকর্ড করে রাখেন। এরপর ধারণ করা ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই নারীর আত্মীয়-স্বজনের কাছে ও সামাজিক যোগাযোগ-মাধ্যমে অশ্লীল ভিডিও ও ছবি ছড়িয়ে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী মান্দা থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(২) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, মামলার পর মান্দা থানা পুলিশের একটি দল ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ সময় এই ঘটনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এনসিপির নাহিদরা কেন আমার স্ত্রী দাবি করা মহিলার প্রতি এতটা …
  • ০৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার অভিযোগ গুগলের বিরুদ্ধে
  • ০৬ নভেম্বর ২০২৬
১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি প…
  • ০৬ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব
  • ০৬ নভেম্বর ২০২৬
রবিবার বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস
  • ০৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ও পিস ইউনিভার্সিটির মধ্…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950