বিয়ে করেছিলেন খালাতো বোনকে, একসঙ্গে মিলল দু’জনের লাশ

২৯ জানুয়ারি ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
মাইজদীতে এক দপ্ততির লাশ উদ্ধার করেছে পুলিশ

মাইজদীতে এক দপ্ততির লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

নোয়াখালীর মাইজদী থেকে এক দপ্ততির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ জানুয়ারি) মরদেহ দুটি উদ্ধার করা হয়। জেলা শহরের মাইজদীর বসুন্ধরা কলোনি এলাকার চারতলা ভবনের দ্বিতীয় তলায় ছিল মরদেহ দুটি।

সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ঘটনাস্থলে রয়েছে।

স্থানীয়রা জানান, কিছু দিন আগে এ দম্পতি বাসাটিতে ওঠেন। তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন। পারিবারিক কলহের কারণে তারা আত্মহত্যা করতে পারেন বলে তাদের ধারণা।

আরো পড়ুন: ভাই-ভাতিজা মিলে সরকারি কলেজের শিক্ষক বড় ভাইকে পিটিয়ে হত্যা

জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, স্বামী প্রথমে স্ত্রীকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরে নিজেও আত্মহত্যা করেন তিনি। ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানাবেন বলে জানান তিনি।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close