ছাত্রদল নেতার দেওয়া তথ্যে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২৫ জানুয়ারি ২০২৪, ১০:২১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
ছাত্রলীগ ও ছাত্রদল নেতা গ্রেফতার

ছাত্রলীগ ও ছাত্রদল নেতা গ্রেফতার © সংগৃহীত

ছাত্রলীগের দেওয়া তথ্যে ছাত্রদলের বহু নেতা কর্মী গ্রেপ্তারের ঘটনা থাকলেও এবার ছাত্রদল নেতার তথ্যে ছাত্রলীগ নেতা গ্রেফতার হওয়ার ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জের হোসেনপুরে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও ছাত্রদল দুই নেতাকে গ্রেফতার করে র‌্যাব। 

র‌্যাব সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামি গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাকবীর উদ্দিন রকিবকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। পরে তার দেওয়া তথ্যে জেলা শহরের হারুয়া ক্লাসিক গলিতে অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজবীর রায়হান বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।  

বিপ্লবের বাড়িতে আটটি ধারালো রামদা, একটি চাপাতি, দু’টি চাইনিজ কুড়াল ও একটি লোহার চেইনও পাওয়া যায়। পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

রকিব কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মানিক ফকিরের গলির মো. আবু তাহের ওরফে মাইক তাহেরের ছেলে ও বিপ্লব একই এলাকার মো. ইলিয়াস মিয়ার ছেলে। 

র‍্যাব-১৪ অধিনায়ক মো. আশরাফুল কবির জানান,তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা হয়েছে। 

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬