হাফ ভাড়া না নেওয়ায় ৫ বাস আটকাল ঢাকা কলেজ শিক্ষার্থীরা

২২ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
ঢাকা কলেজের শিক্ষার্থীদের আটকে রাখা বাস

ঢাকা কলেজের শিক্ষার্থীদের আটকে রাখা বাস © টিডিসি ফটো

হাফ ভাড়া না নেওয়ার অভিযোগে ভিআইপি ও বিকাশ পরিবহনের পাঁচটি বাস আটকে রেখেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা এসব বাস আটকে কলেজের পাশে নায়েমের গলিতে নিয়ে আসেন।

বিকাশ পরিবহনের গাড়ি দুটির নম্বর হলো ঢাকা মেট্রো-ব ১৩০৬৫৮, ১৩-১০৩১। আর ভিআইপি সিটি সার্ভিসের তিনটি গাড়ির নম্বর হলো- ঢাকা মেট্রো-ব ১২০৩৯৪, ১১-৭১৪১, ১১-৮২১৬। 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধিকাংশ সময়েই এ দুই পরিবহনের বাসে শিক্ষার্থীদের উঠতে দেওয়া হয় না। কলেজের সামনে শিক্ষার্থীদের দেখলেই দরজা বন্ধ করে গাড়ি টান দিয়ে চলে যায়। আবার বাসে উঠলেও হাফ পাস ভাড়া নিতে চায় না। 

হাসিব বিল্লাহ নামের এক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরেই এই দুটো পরিবহনের বাসে শিক্ষার্থীরা নানা রকম বৈষম্যের শিকার হন। আমাদের দেখলেই হেলপার বলেন, বাসে ওঠা যাবে না। বাস সিটিং। অথচ বাইরে থেকে দেখতে পাই, বাসের ভেতরে পর্যাপ্ত জায়গা রয়েছে। 

আরো পড়ুন: ১১ হাজার ভর্তিচ্ছুর আবেদন বাতিল করেছে চবি

তিনি বলেন, বাসের স্টাফরা শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন। গতকাল আমাদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয়েছে। সরকার নির্ধারিত হাফ পাস না নেয়ার কোনো যুক্তি হতে পারে না। আমরা এ সমস্যার সমাধান চাই। 

বিষয়টি নিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা পাঁচটি বাস আটকেছে। বিষয়টি সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। নিউমার্কেট থানা পুলিশের কর্মকর্তা এবং দুটি বাসের সংশ্লিষ্ট লাইনম্যান ঘটনাস্থলে এসেছেন। সবার সঙ্গে কথা বলেই বিষয়টি সমাধান করা হবে।

সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬