ছয়দিন পর বন্ধুর বাসায় খোঁজ মিলল দশম শ্রেণির আফরিনের

১৩ জানুয়ারি ২০২৪, ০৩:১১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল

ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল © সংগৃহীত

নিখোঁজের ছয়দিন পর দশম শ্রেণির ছাত্রী রিশিকা আফরিনকে উদ্ধার করেছে তার পরিবার। আফরিনের এক বন্ধুর বাসা থেকে তাকে ‘অক্ষত’ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) আফরিনের বড় ভাই তানভীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগের দিন গত ৬ জানুয়ারি ফেনীর হাসান আলী ভূঁইয়া বাড়ি থেকে কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরেননি আফরিন। পরে নিখোঁজ আফরিনের সন্ধান চেয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। জিডি নং-৪৩২।

রিশিকা আফরিন ফেনীর শিশু নিকেতন স্কুলের দশম শ্রেণির ছাত্রী (১৫)। তার বড় ভাই তানভীর বলেন, সে মায়ের সঙ্গে অভিমান করে কোচিংয়ের কথা বলে বাসায় থেকে বেরিয়ে যায়। পরে আর বাসায় ফিরেনি। নিখোঁজের পর থানায় আমরা একটি জিডিও করেছি। পরে গতকাল তার বন্ধুর বাসায় আফরিনের খোঁজ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করেছি।

এদিকে, নিখোঁজের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আফরিনের সন্ধানে ব্যাপক প্রচারণা দেখা যায়। এসব পোস্টে তার ব্যবহারকারীরা আফরিনের সন্ধানে এগিয়ে আসার আহ্বান জানান।

জিডির বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে ফেনী মডেল থানায় যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আফরিনের বড় ভাই তানভীর বলেন, বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার ফোনও বন্ধ ছিল। এজন্য তাকে রিচ করা যায়নি। সে আম্মুর সাথে ঝগড়ার পর অভিমান করে সেদিন ওর এক বন্ধুর বাসায় চলে যায়। আফরিন সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বড় ভাই।

‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬