চারটি ভোটকেন্দ্রে আগুন, ককটেল উদ্ধার

০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
রাজশাহীর চারটি ভোটকেন্দ্রে আগুন লেগেছে

রাজশাহীর চারটি ভোটকেন্দ্রে আগুন লেগেছে © সংগৃহীত

রাজশাহীর তিনটি উপজেলার অন্তত চারটি ভোটকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে বাঘা, বাগমারা ও মোহনপুর উপজেলায় এ ঘটনা ঘটে। বাঘার একটি ভোটকেন্দ্রে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা পুলিশের। অন্য তিনটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানানো হয়েছে। বাগমারার ভোটকেন্দ্রটি থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

কেন্দ্র চারটি হলো- বাঘার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুরের মতিহার উচ্চ বিদ্যালয় এবং বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয়। মতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, রাতে স্কুলের একটি শ্রেণিকক্ষে আগুন দেওয়া হয়েছে। এতে কয়েকটি বেঞ্চ, চেয়ার ও টেবিল পুড়ে গেছে।

বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ে আগুন দিলে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে। এ ভোটকেন্দ্রের সামনে দুটি তাজা ককটেল পাওয়া গেছে।

আরো পড়ুন: যেভাবে এল নির্বাচন ও ভোট দেওয়ার ধারণা

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভোট কেন্দ্রের ক্ষতি হয়নি। এদিকে আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে আগুন রাগে। এতে বই ও আসবাবপত্র পুড়ে যায়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

৩২০ টাকার কাচ্চি: ৪৬ জীবনের বিনিময়ে মূল্য চোকানোর গল্প
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১
  • ০৪ এপ্রিল ২০২৬
বাসা-বাড়িতে সন্ধ্যার পর বিদ্যুৎ ব্যবহার না করতে বলেননি রিজভী
  • ০৪ এপ্রিল ২০২৬
ইনহাউজ কোচিং করিয়ে শিক্ষকদের টাকা নেওয়া যাবে কি-না জানালেন …
  • ০৪ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • ০৪ এপ্রিল ২০২৬
অটোচালক বাবার কাছে টাকা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আ…
  • ০৪ এপ্রিল ২০২৬