হাতির আক্রমণে প্রাণ গেল স্কুলছাত্রের

২৮ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে © ফাইল ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় মারমা পাড়ার কলাবাগানে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম। নিহত অংশেহ্লা মারমা (১৪) স্থানীয় মারমা পাড়ার মংপুলু মারমার ছেলে। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

ইউপি সদস্য মো. সেলিম জানান, গরু চরাতে গিয়ে হাতির আক্রমনের শিকার হয় অংশেহ্লা। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিমও এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দিল মার্কিন …
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close