রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ মরদেহ উদ্ধার

১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা ট্রেনের যাত্রী ছিলেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫ টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আজ ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সেপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপন করে। একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুটি বগিতে অভিযান চলছে।

মার্কেট অডিটে এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই, আবেদন শেষ ১১ এপ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইউআইইউ’র বিএসসিএসই প্রোগ্রাম পেল ওয়াশিংটন অ্যাকর্ড স্বীকৃতি
  • ০৪ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
  • ০৪ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস নিয়ে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত পায়নি শিক্ষা মন্…
  • ০৪ এপ্রিল ২০২৬
‎হবিগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
  • ০৪ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৪ এপ্রিল ২০২৬