মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ

৩০ আগস্ট ২০১৮, ০৫:৪১ PM

© ফাইল ফটো

সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৮২) দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, ধর্ষণের শিকার ওই শিক্ষিকা সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাসিন্দা। পরিচয়ের সূত্র ধরে পৌর এলাকার ইমান্দিপুর মহল্লার মো. হাবিবুল্লার ছেলে মো. রুবেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে স্ত্রী পরিচয়ে ধর্ষণ করেন রুবেল।

পরে ওই শিক্ষিকা বিয়ের জন্য চাপ দিলে রুবেল যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়ে বিষয়টি রুবেলের পরিবারকে জানালে তারাও অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই শিক্ষিকাকে। বিষয়টি জানতে পেরে রুবেল তাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন ওই শিক্ষিকা।

পরে কোনো উপায় না পেয়ে বুধবার রাতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করে তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রুবেলকে গ্রেফতারে অভিযান চলছে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬