ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে আগুন

১৩ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
রজনীগন্ধা পরিবহনে আগুন জ্বলছে

রজনীগন্ধা পরিবহনে আগুন জ্বলছে © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রল রুমের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম জানান, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই আমরা। পরে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে বুধবার ভোরে গাজীপুরের ভাওয়ালে দুর্বত্তরা রেললাইন কেটে ফেলে। সেখানে দুর্ঘনায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৫ বগি লাইনচ্যুত হয়ে পাশে ধান ক্ষেতে উল্টে যায়। এ ঘটনায় ১ জন নিহত ও ১২ জন আহত হন।

উল্লেখ্য, বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বুধবার, যা শেষ হবে সন্ধ্যা ৬টায়। 

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করবে…
  • ০৭ এপ্রিল ২০২৬
close