ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের হাত কামড় দিয়ে পালাল আসামি

০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM

© সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের হাত কামড় দিয়ে হত্যা মামলার প্রধান আসামি হালিম মিয়া পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মারুফ। 

তিনি জানান, খাগাতোয়া গ্রামের বলিয়ারা থেকে আব্দুল কাদিরের ছেলে মাসুদ হত্যার প্রধান আসামি হালিম মিয়াকে ধরতে অভিযান চালায় পুলিশ। তাকে গ্রেপ্তার করার পর হাতে হাতকড়া পড়ানোর সময় এএসআই আসরাফুল আরিফের হাতে কামড় দিয়ে তিনি পালিয়ে যান। আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় বিজয় মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। বিজয় মিয়া ওই এলাকার জামাল মিয়ার ছেলে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হাতকড়া লাগানো সময় এক আসামি পালিয়ে যাওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে আছি। আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় একজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খাগাতুয়া গ্রামের বাসিন্দা মৃত মঙ্গল মিয়ার ছেলে মাসুদ হত্যাকাণ্ডের শিকার হন। এ হত্যা মামলার প্রধান আসামি হালিম মিয়া দীর্ঘদিন পলাতক ছিলেন।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence