নামাজ পড়ার শর্তে মাদক মামলায় আটক কিশোরের জামিন

২৮ নভেম্বর ২০২৩, ১১:৪৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জেলা ও দায়রা জজ আদালত নওগাঁ

জেলা ও দায়রা জজ আদালত নওগাঁ © সংগৃহীত

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ, মাদক পরিহার ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে মাদক মামলার এক কিশোরকে (১৬) জামিন দিয়েছেন আদালত। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ডিসেম্বরে জেলার ধামইরহাট উপজেলার খয়েরবাড়ি গ্রামের এক কিশোরকে ২২ বোতল ফেনসিডিলসহ ১৬ বছর বয়সী ওই কিশোরকে আটক করা হয়। এরপর ধামইরহাট থানার উপ-পরিদর্শক মানিক মিঞা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরবর্তী সময়ে কিশোরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

খাজা মইন উদ্দিন বলেন, দেশ ও জাতি গঠনে আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের চিন্তা-চেতনায় যাতে অপরাধের মানসিকতা প্রবেশ করতে না পারে সেজন্যই শিশুবান্ধব পরিবেশে আদালতের এমন নিদের্শনা রয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ও শিশু আদালত-২ এর স্টেনোগ্রাফার খাজা মইন উদ্দিন।

তিনি বলেন, দেশ ও জাতি গঠনে আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের চিন্তা-চেতনায় যাতে অপরাধের মানসিকতা প্রবেশ করতে না পারে সেজন্যই শিশুবান্ধব পরিবেশে আদালতের এমন নিদের্শনা রয়েছে। মামলার শুনানিকালে বিচারক মেহেদী হাসান তালুকদার অভিযুক্ত প্রতিটি শিশু-কিশোরকে ভবিষ্যতে নতুন করে অপরাধে না জড়াতে এবং যার যার ধর্মীয় রীতিনীতি মেনে চলতে উদ্বুদ্ধ করছেন। আজও এমনটাই হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ, মাদক পরিহার ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে বোনের জিম্মায় আসামির জামিন দেওয়া হয়েছে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close