‘হয়তো হবে না আর একসাথে পথচলা’ স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

১৯ নভেম্বর ২০২৩, ০৮:১৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
হাফিজ আল লিমন

হাফিজ আল লিমন © ফাইল ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল লিমন (২২) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ‘হয়তো হবে না আর একসাথে পথচলা’। স্ট্যাটাসের পর শনিবার (১৮ নভেম্বর) দুপুরে তার মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। লিমন উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের আব্দুল জলিল আকনের ছেলে।

লিমন রাজনীতির পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা নগদের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে রাঙ্গাবালী সদর ইউনিয়নে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: আমি কারো জন্য আত্মহত্যা চেষ্টা করার মানুষ নাতানজিন তিশা

জানা গেছে, মৃত্যুর আগে শুক্রবার (১৭ নভেম্বর) রাতে লিমন নিজের ফেসবুক অ্যাকাউন্টে  ‘হয়তো হবে না আর একসাথে পথচলা’ ক্যাপশন দিয়ে বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তোলা বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। সেদিন রাতেই গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন তিনি।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার জানান, প্রাথমিক তথ্যানুযায়ী ডিএসও লিমনের কাছে নগদ কর্তৃপক্ষের টাকা পাওনা ছিল। তার মা কিছু টাকা পরিশোধ করেছিল। বাকি টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি হিসেবে মামার একটি ব্ল্যাংক চেক অফিসে জমা দিয়ে চাকরি করছিল লিমন। সেই পাওনা টাকা পরিশোধ করতে না পারার মানসিক চাপে লিমন আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবুও মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬