শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতেই চলে গেলাম— স্ট্যাটাস দিয়ে যুবকের বিষপান

০৬ নভেম্বর ২০২৩, ০৯:১৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
মো. আশরাফুল ইসলাম

মো. আশরাফুল ইসলাম © সংগৃহীত

‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতেই চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য’— ফেসবুকে এসব লিখে স্ট্যাটাস দিয়ে বিষপান করেছেন জামালপুরের বকশীগঞ্জের মো. আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবক।

আজ সোমবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে দুপুর ২টার দিকে বিষপান করেন ওই যুবক। আশরাফুল ইসলাম উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের আবদুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ওই যুবক তার নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন, শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য। এরপরই বাড়ির পাশে একটি বেগুনের ক্ষেতে গিয়ে বিষপান করেন আশরাফুল ইসলাম। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বুঝতে পেরে মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফল একসঙ্গে

স্থানীয়রা ধারণা করছেন, বেকার থাকায় হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন আবার পরিবারের সদস্যদের সঙ্গে মান অভিমানেও এ ঘটনা ঘটাতে পারে।

উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামাণিক বলেন, তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। পারিবারিক কলহের জের ধরে অভিমান করে তিনি বিষপান করেছিলেন।

বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে তিনি বিষ পান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কী কারণে বিষ পান করেছেন এ বিষয়ে জানা যায়নি। 

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close