শান্তি সমাবেশে জবি ছাত্রলীগের সাথে মহানগর যুবলীগের সংঘর্ষ

০১ নভেম্বর ২০২৩, ০৮:০৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সঙ্গে মহানগর যুবলীগের সংঘর্ষ ও চেয়ার ভাঙচুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সঙ্গে মহানগর যুবলীগের সংঘর্ষ ও চেয়ার ভাঙচুর © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সঙ্গে ঢাকা মহানগর যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে শান্তি সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুর শাহ পার্কে মহানগর যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ চলছিল। এসময় পার্কের ক্যাফেটেরিয়ায় যুবলীগের কয়েকজন কর্মীর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ায় জবি ছাত্রলীগের কিছু কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের কর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের কর্মীরা। এসময় যুবলীগের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের হাতাহাতি হয়।

পরে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হন। এ সময় শান্তি সমাবেশের চেয়ারে ভাঙচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন এসে ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে নিয়ে যান।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগ সভাপতির রাজকীয় বসবাস

এ ঘটনায় জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম আকতার হোসাইন বলেন, আমরা স্বাধীনতাবিরোধী অপশক্তি মনে করে সেখানে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পর দেখি যুবলীগের বড় ভাইয়েরা সমাবেশ করছে। এরপর আমরা সেখান থেকে চলে আসি। কোনও ঝামেলা হয়নি। 

জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি বলেন, এখানে কোনও ঝামেলা হয়নি। ছোট একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা কুশল বিনিময় করে চলে এসেছিল।

ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, স্থানীয় যুবলীগ ও জগন্নাথ ছাত্রলীগের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে। ওটা মিটমাটও হয়ে গেছে।

নরওয়ের বিপক্ষে কোন জার্সি পরবে ব্রাজিল, জানাল ফিফা
  • ০৩ জুলাই ২০২৬
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
অফসাইডে বাতিল ক্রোয়েশিয়ার গোল
  • ০৩ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে এগিয়ে গেল পর্তুগাল
  • ০৩ জুলাই ২০২৬
মাঠ ছাড়লেন রোনালদো, চোখেমুখে বিরক্তি 
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence