গৃহশিক্ষদের সাইকেল চুরি করাই তাদের পেশা

১৬ অক্টোবর ২০২৩, ০২:৪৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
পুলিশের হাতে আটক মো. আলী রাজ ও মোহাম্মদ রুবেল হোসেন

পুলিশের হাতে আটক মো. আলী রাজ ও মোহাম্মদ রুবেল হোসেন © সংগৃহীত

গত চার বছরে রাজধানীর বিভান্ন এলাকা থেকে দুই শতাধিক সাইকেল চুরি করে মোহাম্মদ রুবেল হোসেন (২২) ও মো. আলী রাজ (৩৩) নামে দুই ব্যক্তি। তাদের মূল টার্গেট ছিল গৃহশিক্ষকরা। রবিবার (১৫ অক্টোবর) মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে গ্রেপ্তারের পর পুলিশকে এসব তথ্য জানিয়েছে তারা। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মিরপুর ২ নম্বর থেকে গত ১৪ অক্টোবর একটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় চুরি হওয়া সাইকেলের মালিক মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্ত করতে গিয়ে রবিবার রাতে মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই দুই অভিযুক্তকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সেই বাইসাইকেলসহ আরও একটি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা, ঠেকাল শিক্ষার্থীরা

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, ‘গ্রেপ্তার রুবেল ও আলী রাজ চিহ্নিত বাইসাইকেল চোর। রুবেলের বিরুদ্ধে ছয়টি এবং আলী রাজের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তারা শুধু বাইসাইকেল চুরি করে। তাদের টার্গেট হলো গৃহশিক্ষকরা। চুরি করলেও গৃহশিক্ষকরা সাধারণত মামলা করেন না। তাই তাদের টার্গেট করে বাইসাইকেল চুরি করতো রুবেল ও আলী রাজ।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬
নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
  • ০২ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৭ এ…
  • ০২ এপ্রিল ২০২৬