শিক্ষককে মারধরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

১২ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করে ছাত্র

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করে ছাত্র © ফাইল ছবি

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে ছাত্র কর্তৃক মারধরের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ প্রতিবেদন জমা দেওয়া হয়। জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা গণমাধ্যমকে জানান, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসির নির্বাচনী পরীক্ষার খাতা কেড়ে নেয়ায় শিক্ষককে থাপ্পড় মারে এক পরীক্ষার্থী। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তারা প্রতিবেদন জমা দিয়েছে। বৃহস্পতিবার প্রতিবেদন মূল্যায়ন করে সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তদন্ত কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার। অন্যরা হলেন- সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান লালন, জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান।

আরো পড়ুন: শিক্ষককে চড় মারা সেই ছাত্র সংশোধনাগারে

উল্লেখ্য, পরীক্ষার খাতা কেড়ে নেওয়াকে কেন্দ্র করে শিক্ষককে থাপ্পড় মেরেছে এক ছাত্র। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন এ ঘটনাটি ঘটে। গত রোববার (৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘটনার সিসিটিভির ফুটেজ ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে তোলপাড় শুরু হয়।

এ ঘটনা জানতে পেরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তারকে প্রধান করে ইতিমধ্যে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। তিন কার্যদিবসের মধ্য কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬