হাতিরঝিলের ফুটপাতে পড়ে ছিল লাশ

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
হাতিরঝিলের ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে

হাতিরঝিলের ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে ফুটপাতে পড়ে ছিল এক ব্যক্তির (৬৫) লাশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। হাতিরঝিল থানার এসআই মো. কারিবেল হাসান এ তথ্য জানিয়েছেন।

এসআই জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রিজ সংলগ্ন ফ্লাইওভারের নিচে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন: ‘সবাই ভালো থাকিস, এই দায়ভার কারও না’

তিনি গণমাধ্যমকে জানান, অজ্ঞাত ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে নাম জানা যায় জাহাঙ্গীর আলম। গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী। তবে সেখানে যোগাযোগ করে জানা যায় এ নামের ব্যক্তি জীবিত। তাই এখনও পরিচয় শনাক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close