হারুন কাণ্ডে আরও ৫ দিন সময় চায় তদন্ত কমিটি

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
এডিসি হারুন ও আহত ছাত্রলীগ নেতা

এডিসি হারুন ও আহত ছাত্রলীগ নেতা © ফাইল ফটো

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগে সাময়িক বরখাস্ত এডিসি হারুনের বিষয়টি সুরাহা করতে আরো পাঁচ কর্মদিবস সময় চেয়েছে পুলিশের গঠিত কমিটি।

মঙ্গলবার এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তদন্ত কমিটির পক্ষ থেকে আরও পাঁচ কর্মদিবস সময় চেয়ে ডিএমপি কমিশনার বরাবর আবেদন করা হয়েছে। 

৩ সদস্যের তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) আবু ইউসুফকে। দুই সদস্য হলেন, রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মো. রফিকুল ইসলাম।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ গণমাধ্যমকে জানান, আমরা চেষ্টা করেছি দুই দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে। তবে সেটা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ, সাক্ষ্যগ্রহণ, জিজ্ঞাসাবাদসহ অনেক কাজ বাকি।

উল্লেখ্য, গত শনিবার তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ।

ভুক্তভোগী দুজন হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত
  • ২৫ মার্চ ২০২৬
মুক্তিযুদ্ধের শহিদদের ঋণ পরিশোধে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জ…
  • ২৫ মার্চ ২০২৬
পদ্মায় বাস ডুবির ঘটনায় জামায়াতের বিবৃতি
  • ২৫ মার্চ ২০২৬
নাটোরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা ও স্বাধীনতা রক্ষা: বিএনপির রাজনীতি
  • ২৫ মার্চ ২০২৬
নকল সরবরাহের অভিযোগ,৩ বছর পর কেন্দ্রসচিবের নথি তলব শিক্ষামন…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence