রাতে বাবার সঙ্গে ঝগড়া, সকালে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

২৫ আগস্ট ২০২৩, ০৯:৪০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
সদর হাসপাতাল, মাদারীপুর

সদর হাসপাতাল, মাদারীপুর © ফাইল ছবি

রাতে বাবার সঙ্গে স্কুলের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে অভিমানে নবম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত তাহরিমা আক্তার (১৪) মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহের চর কাতলা এলাকার আবু বক্কর শিকদারের মেয়ে। বৃহস্প‌তিবার (২৪ আগস্ট) সকা‌লে সদর হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্কুলের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে রাতে বাবা আবু বক্কর শিকদারের সঙ্গে ঝগড়া হয় তাহরিমার। পরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস নেয় তাহরিমা।

বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে রাতেই মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ তাদের জিম্মায় নিয়ে নেয়।
 
ঘটনার সত্যতা স্বীকার করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি বাবার সঙ্গে মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটে। তবে প্রকৃত ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বাকিটা বলা যাবে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close