বিদ্যালয়ের সামনে ডাস্টবিনে নবজাতকের মরদেহ

২৪ আগস্ট ২০২৩, ১০:১০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ফতুল্লায় বিদ্যালয়ের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করf হয়েছে

ফতুল্লায় বিদ্যালয়ের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করf হয়েছে © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিদ্যালয়ের সামনে ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) বিকেলে স্থানীয় মাসদাইর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মরদেহটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সামনের ডাস্টবিনের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি ছিল। পরে স্থানীয়রা কাছে গিয়ে দেখেন, নবজাতক শিশুটি ছেলে। তার বয়স একদিন হতে পারে।

কে বা কারা ফেলে রেখে গেছে তা জানা যায়নি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সজিব বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। কারা ফেলে রেখেছে, খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬