আবাসিক হোটেলে আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ, হাত ছিল বাঁধা

২১ আগস্ট ২০২৩, ১১:৫৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিন

আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিন © সংগৃহীত

কক্সবাজারের আবাসিক হোটেল সানমুন থেকে সাইফ উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার হাত বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকালে হলিডেমোড়ের হোটেলের ২০৮ নম্বর কক্ষে মরদেহ পায় কর্তৃপক্ষ। তার বাড়ি শহরের ঘোনারপাড়ায়।

২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পৌর মেয়র মাহবুবুর রহমান। ছাত্রলীগের সাবেক নেতা সাইফ দীর্ঘদিন ধরে পৌর আওয়ামী লীগে সক্রিয় ছিলেন। তবে রাজনীতিতে তেমন আলোচনায় ছিলেন না বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার সাইফ উদ্দিন ও আরেকজন ব্যক্তি কক্ষটিতে ওঠেন। কিন্তু নাম ঠিকানা এন্ট্রি করেন শুধু সাইফ। পরে সকালে মরদেহ পাওয়া যায়। সঙ্গে থাকা ব্যক্তি কখন বেরিয়ে গেছেন, তা জানা যায়ন।

পুলিশ জানিয়েছে, সাইফের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতও বাঁধা ছিল। তাকে খুন করে হোটেলে ফেলে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও স্বজনরা বলছে, বিভিন্ন হোটেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন সাইফ। কারো সঙ্গে বিরোধ ছিল না। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখলে সঙ্গে কারা উঠেছিলেন, তা বের হয়ে আসবে।

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬