ছাত্রীদের গালি দিয়ে টিকটক ভিডিও, আটক ২

২০ আগস্ট ২০২৩, ১১:০৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
আটক দুই অভিযুক্ত

আটক দুই অভিযুক্ত © সংগৃহীত

কুমিল্লায় স্কুলছাত্রীদের গালিগালাজ করে টিকটক ভিডিও বানিয়ে তা ফেসবুক দেওয়ার ঘটনায় দুই টিকটকারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) দুপুরে চান্দিনা ও দাউদকান্দি উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- চান্দিনা উপজেলার তীরচর গ্রামের মো. আতিক (১৪) এবং দাউদকান্দি উপজেলার বীরতলা এলাকার হৃদয় আহমেদ (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে  গত বুধবার মুরাদনগর উপজেলার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকজন ছাত্রী দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছাত্রীদের অশ্লীল গালিগালাজ করে টিকটক ভিডিও তৈরি করেন আতিক ও হৃদয়। পরে ‘বুঝ নাই ব্যাপারটা’  নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হলে সেটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাদের আটকে অভিযানে নামে ডিবি পুলিশ। পরে অভিযুক্তদের আটক করে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়।

মুরাদনগর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের মোবাইল ফোন জব্দ করে তাদের টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence