বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, থানায় তরুনীর মামলা

১১ আগস্ট ২০২৩, ০৩:২৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
নোয়াখালী জেলা মানচিত্র

নোয়াখালী জেলা মানচিত্র © ফাইল ছবি

নোয়াখালীর সেনবাগে বাবার বিরুদ্ধে নিজ সন্তানকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী তরুণী (২৩) থানায় মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় ধর্ষণ মামলা করেছেন।
আজ শুক্রবার (১১ আগস্ট) সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, ওই তরুণীর স্বামী বিদেশ থাকায় তিনি বাবার বাড়িতেই থাকতেন। গত বছর ১৫ ডিসেম্বর তার মা বাড়িতে ছিলেন না। বাড়ি ফাঁকা থাকায় ভুক্তভোগী তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন তার বাবা। ঘটনার পর থেকে তরুনীর বাবা বিষয়টি নিয়ে মুখ না খুলতে তাকে চাপ দেন এবং ভয়ভীতি দেখান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান আজ (শুক্রবার) সকালে তরুণীকে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। তবে তাঁর বাবা পলাতক রয়েছেন।

হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence