ধর্ষণের পর শিশুকে হত্যা: প্রেমিকসহ মা গ্রেপ্তার

২৮ জুলাই ২০২৩, ০১:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
যশোর জেলার মানচিত্র

যশোর জেলার মানচিত্র © ফাইল ছবি

যশোর সদর উপজেলার কিসমত রাজাপুর গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে শিশুটির মা ও তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রোজিনা বেগম (৩৫) ও তার প্রেমিক মজনুর রহমানকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় শিশুর দাদি মর্জিনা খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। শিশুটির পিতার নাম মজনু খাঁ। ঘটনাটি গত ২৫ জুলাই ঘটে বলে জানিয়ে কোতয়ালী থানা পুলিশ।

মামলা সূতে জানা যায়, পাঁচ বছর আগে জেলার কিসমত রাজাপুর গ্রামের মজনু খাঁ মালয়েশিয়া যায়। এরপর থেকে পুত্রবধূ রোজিনা শশুর বাড়িতে বসবাস করছিল। মজনু খাঁর অবর্তমানে মজনুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে রোজিনা। প্রায়ই রোজিনার সাথে দেখা করতে মজনুর তার শশুর বাড়িতে আসত।

গত ২৫ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে শিশুটির মায়ের সহযোগিতায় মজনুর রহমান শিশুটিকে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে। ঘটনা আড়াল করতে তার দুজন শিশুটির গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেয়। ঘটনাটি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, নিয়মিত মামলা রুজু করা হয়ছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬