শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড

২৬ জুলাই ২০২৩, ০৬:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দন্ডপ্রাপ্ত সৈইবুর রহমান

দন্ডপ্রাপ্ত সৈইবুর রহমান © সংগৃহীত

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সৈইবুর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বুধবার (২৬ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

জানা যায়, ওই শিক্ষক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাইতুন কুরআন একাডেমি হাফেজিয়া মাদরাসার শিক্ষক। তিনি কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর আহবান প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন চলবে

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক গণমাধ্যমকে জানান, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও শিক্ষক সৈইবুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। ওইদিন রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা হয়।         

তিনি আরও জানান, একজন শিক্ষার্থীর অভিযোগের পর গ্রেপ্তার হলেও পরবর্তী সময়ে আরও কয়েকজন শিক্ষার্থী একই অভিযোগ করে আদালতে। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন।

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬