ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, প্রাণ গেল ১৪ জনের

২২ জুলাই ২০২৩, ১১:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া বাস

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া বাস © সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে পড়ে গেছে। এতে শিশুসহ ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জহিরুল ইসলাম।

স্থানীয় কয়েকজন জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে সড়কের পাশে থাপুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে।

ভেতরে আরও কেউ আছে কি না তা দেখতে তল্লাশি চালানো হচ্ছে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। ক্রেন দিয়ে বাসটি তোলার চেষ্টা করছে পুলিশ।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বলেন, আহত অবস্থায় যাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত বলেন, নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence