রাজধানীতে ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

২১ জুলাই ২০২৩, ০৯:৩৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজধানীতে ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে

রাজধানীতে ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগ এলাকায় অলিউল্লাহ রুবেল (৩৬) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক।

রুবেল এলাকায় ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন। স্ত্রী ও মেয়েকে নিয়ে জোয়ারদার লেনের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। তার বাবা শেখ নবী উল্লাহ খোকন। শান্তিবাগে তাদের বাড়ি রয়েছে। যুবলীগের রাজনীতি করলেও পদে ছিলেন না। তার স্ত্রী তানজিনা দেওয়ান মহিলা আওয়ামী লীগের সদস্য।

তার ভগ্নিপতি মো. মামুন আহমেদ সিদ্দিকী জানান, রাতে রাজারবাগ থেকে জোয়ারদার লেনে বাসায় ফিরছিলেন রুবেল। বাসার অদূরে ৪-৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন জানিয়ে তিনি বলেন, তার মাথায়, ডান হাতে, কাঁধ, পাশহ সারা শরীরেই অস্ত্রের আঘাত করা হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বাম পায়ের পাতা।

শাহজাহানপুর থানার ওসি মো. ফারুকুল আলম জানান, রুবেলের সারা শরীরেই অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। দ্রুতই ঘাতকদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬