ইঁদুর মারার বিষ খেয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

১৬ জুলাই ২০২৩, ০৫:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কামরাঙ্গীরচর

কামরাঙ্গীরচর © সংগৃহীত

ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে সানজিদা পারভিন (১৪) নামে মাধ্যমিক পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থী। রোববার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বাবার নাম আল-আমিন। পরিবারটি থাকে কামরাঙ্গীরচর পূর্ব রসূলপুর ৬ নম্বর গলির নাসিরের বাড়িতে। স্থানীয় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। এক ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় সানজিদা।

আরও পড়ুন: জাতীয়করণ: স্কুলে স্কুলে ঝুলছে তালা, ক্লাস বর্জন শিক্ষকদের

জানা যায়, আজ রোববার ভোরের দিকে পরিবারের সদস্যরা দেখতে পান রুমের ভেতর ছটফট করছে সানজিদা। তার নাক মুখ দিয়ে লালা ঝরছে। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে বাসায় থাকা ইঁদুর মারার বিষ খেয়েছে বলে ধারণা তাদের। তবে কেন সে কিটনাশক খেয়ে থাকতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবার।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬