বনে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, প্রধান আসামি গ্রেপ্তার

১৮ জুন ২০২৩, ১০:৩২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
হত্যার শিকার শিক্ষার্থী রিয়াদ হোসেনের আইডি কার্ড

হত্যার শিকার শিক্ষার্থী রিয়াদ হোসেনের আইডি কার্ড © ফাইল ছবি

বেসরকারি প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াদ হোসেন হত্যার মামলার প্রধান আসামি মো. নাঈম হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৬ জুন) গ্রেফতার করা হয়। শনিবার (১৭ জুন) র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এ তথ্য জানান।

তিনি জানান, চারদিন আগে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াদ নিখোঁজ হন। শুক্রবার কালিয়াকৈরে বন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। এতে জড়িত প্রধান আসামি নাঈম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, রোববার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানাবেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close