শ্রমিক লীগ নেতাকে হত্যা, ডিআইইউর তিন শিক্ষার্থীসহ আটক ৬

১০ জুন ২০২৩, ০২:১৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
নিহত শ্রমিক লীগ নেতা অপু ও ডিআইইউর লোগো

নিহত শ্রমিক লীগ নেতা অপু ও ডিআইইউর লোগো © সংগৃহীত

রাজধানীর বাড্ডা সাঁতারকুলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মাণাধীন ভবন থেকে ফেলে দিয়ে এক শ্রমিক লীগ নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত শ্রমিক লীগ নেতার নাম অপু ইসলাম (৩৫)। এই ঘটনায় বেসরকারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) তিন শিক্ষার্থীসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক হওয়া বাকিরা হলেন- স্থানীয় একটি বিদ্যালয়ের দুইজন শিক্ষক এবং একজন ব্যাংকার

মৃত অপুর খালাতো ভাই দিপু হাসান জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাঁতারকুল শান্তিপাড়া আশরাফ আলী রোডের মাস্টার কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে অপুর তর্কাতর্কি হয়। পরে ওই শিক্ষার্থীরা তাকে ধরে নির্মাণাধীন ভবনটির ৬ষ্ঠ তলায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে। একপর্যায়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে দেয়।

আরো পড়ুন: শাহবাগ মোড় অবরোধ ৩৫ আন্দোলনকারীদের, পাশে পুলিশ

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বাড্ডা থানা-পুলিশ। 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন ছাত্র অপু নামে ওই ব্যক্তিকে নির্মাণাধীন সাত তলা ভবনের ৬ষ্ঠ তলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে ফেলে দিয়ে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনায় শিক্ষকসহ ছয়জনকে আটক করা হয়েছে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, নিহত অপু বাড্ডা সাঁতারকুল উত্তর পাড়ার স্থায়ী বাসিন্দা। তিনি বাড্ডা ৪১ নম্বর ওয়ার্ডের শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। আগে অটোরিকশার ব্যবসা করলেও বর্তমানে কিছুই করতেন না।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬