প্রেমের বিয়ে বোনের, ভাসুরকে কোপালেন ক্ষুব্ধ ছাত্রলীগ নেতা

২৭ মে ২০২৩, ১২:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভুক্তভোগী মিজানুর রহমান

ভুক্তভোগী মিজানুর রহমান © সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানীতে ছোট বোনের ভাশুরকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সদস্য ইব্রাহীম খানের বিরুদ্ধে। শুক্রবার (২৬ মে) রাতে উপজেলা পরিষদ সড়কে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মিজানুর রহমান।

রাতেই মিজানুরের মা ফরিদা বেগম বাদি হয়ে মামলা করেছেন। পরে ছাত্রলীগ নেতা ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ছাড়াও উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ইব্রাহীমের বাবা আ. কাদের খানকে আসামি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও আহতের পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে মিজানুরের ছোট ভাই আলী হোসেনের সঙ্গে ইব্রাহীমের ছোট বোন কারিমা আক্তারের প্রেমের বিয়ে হয়। বিষয়টি মেয়ের পরিবার মেনে নেয়নি। সম্প্রতি অসুস্থ মাকে দেখতে যান কারিমা। তাকে দেখে ক্ষুব্ধ হন ইব্রাহীম। পরে বোনের ভাশুর মিজানুরের সঙ্গে উপজেলা পরিষদের সামনে দেখা হয় ইব্রাহীমের।

তাকে দেখে নেওয়ার হুমকি দেন ইব্রাহীম। এ নিয়ে উভয়ের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায় ইব্রাহীম চাকু দিয়ে মিজানুরকে কুপিয়ে জখম করেন। ইব্রাহীমের বাবা কাদের খানও তাকে মারধর করেন।

মিজানুরের বড় ভাই মনির হোসেন বলেন, আলী হোসেনের সঙ্গে কারিমার বিয়ে মেনে নিতে পারেনি ইব্রাহীম। এর জেরে মিজানুরকে কুপিয়ে জখম করেছেন।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক বলেন, মিজানুর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ইব্রাহীম ও তার বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। ইব্রাহীমকে শনিবার আদালতে পাঠানো হবে।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close