প্রধানমন্ত্রীর পতন চেয়ে পোস্ট, স্কুল শিক্ষক বরখাস্ত 

২৪ মে ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
মিজানুর রহমান

মিজানুর রহমান © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়ে বরখাস্ত হয়েছেন মিজানুর রহমান নামে এক স্কুল শিক্ষক। মঙ্গলবার (২৩ মে) বিকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি বৈঠকে তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত হয়।

মিজানুর রহমান পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা দুরুয়া গ্রামের বাসিন্দা। তিনি ভিপি নুরুল হক নুরুর দল “গণঅধিকার পরিষদ” রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছ।

গত ২১ মে তার ব্যক্তিগত আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “আগে শেখ হাসিনার পতন, তারপর জাতীয় নির্বাচন” লিখে স্ট্যাটাস দেয়ার সাথে সাথে বিষয়টি ভাইরাল হয়। এই আপত্তিকর স্ট্যাটাস দেখে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ জানান, মিজানুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে কটাক্ষমূলক পোস্ট করায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আজ বিকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এক জরুরি বৈঠকে বসেন। তার কর্মকাণ্ডের বিষয়ে দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণ করে তাকে সাময়িক বরখাস্ত করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাকে পত্র মারফত বিষয়টি জানানো হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা

মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান আরজু বলেন, বেশ কিছুদিন যাবত তিনি বিভিন্ন নেগেটিভ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে শুনেছি। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনি যে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন তা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। 

জানতে চাইলে শিক্ষক মিজানুর রহমান জানান, এটা মনের অজান্তে হয়ে গেছে। বিষয়টি নিয়ে খুব বিপাকে আছি। এই সময়ে তার আইডিটা হ্যাক হয়েছিল বলেও দাবী করেন তিনি। একইসঙ্গে তিনি ভিপি নুরুল হক নুরুর দল গণঅধিকার পরিষদের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন বলেও স্বীকার করেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence