প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা

২২ মে ২০২৩, ০১:২৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
আবু সাঈদ চাঁদ

আবু সাঈদ চাঁদ © সংগৃহীত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) আসামি করে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে। 

সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মামলাটি করেন।

পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন সোমবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আমরা খুঁজছি।

গত শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে করবস্থানে পাঠানোর হুমকি দেন চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জাবি ছাত্রলীগের বিক্ষোভ

এর আগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। তার ওই বক্তব্য প্রচারের অভিযোগে আরো সাতজনকে মামলায় আসামি করা হয়েছিল।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজশাহীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হচ্ছে।

৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্ত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬