নেত্রকোনায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

১৪ মে ২০২৩, ১০:৪৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

© টিডিসি ফটো

নেত্রকোনার মদনে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার (১৪ মে) ভুক্তভোগী কিশোরীর মা তৌহিদুল ইসলাম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্ত যুবক তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তৌহিদুল ইসলাম মদন পৌরসভার জাহাঙ্গীরপুর দক্ষিণ পাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে রবিবার বিকালে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীকে প্রায় সময়ই বিরক্ত করতেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে বাইরে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত তৌহিদুল ইসলাম কিশোরীকে জোরপূর্বক পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তার মা রবিবার মদন থানায় একটি মামলা দায়ের করেন।  

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence