উচ্চশিক্ষার জন্য বিদেশ পাঠানোর খবরে রাবেয়াকে খুন করে সাইদুল

১১ মে ২০২৩, ০৫:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
র‌্যাবের মিডিয়া সেন্টারে ঘাতক সাইদুল ইসলাম

র‌্যাবের মিডিয়া সেন্টারে ঘাতক সাইদুল ইসলাম © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানো হবে জেনে ক্ষিপ্ত হয়ে ছাত্রী রাবেয়া আক্তারকে কুপিয়ে হত্যা করে গৃহশিক্ষক সাইদুল ইসলাম। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় বাসায় ঢুকে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহশিক্ষক সাইদুল ইসলামকে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। ছাত্রীকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা নেয় সাইদুল।

আল মঈন আরও বলেন, এ জন্য ৬৫০ টাকা দিয়ে ছুরি কিনে ভিকটিমের বাসায় ঢুকে মাথা, গলা, হাত এবং পায়ে উপর্যুপরি আঘাত করে। পরে রাবেয়াকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঢাকা বোর্ডের ৯৮ ভাগ সেবা ডিজিটালাইজড

খন্দকার আল মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল জানায়, ২০২০ সালে করোনাকালীন ভিকটিমের পরিবারের সবাইকে আরবি পড়ানোর জন্য গৃহশিক্ষক হিসেবে ভিকটিমের বাবা তাকে নিয়োগ দেয়। একপর্যায়ে ভিকটিমের পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি হলে ভিকটিমকে বিয়ের প্রস্তাব দেন। ছয় মাস পর পড়ানো বন্ধ করে দেওয়া হয়। পরে ২০২০ সালের ডিসেম্বরে ভিকটিমকে মৌখিকভাবে বিয়ে করেন সাইদুল।

‘‘বিয়ের বিষয়টিকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য ভিকটিম ও তার পরিবারকে চাপ দিতে থাকেন। মেয়েটির পরিবার বিষয়টি জানতে পেরে ২০২২ সালের অক্টোবর মাসে রাবেয়া আক্তারকে উত্ত্যক্ত করার বিষয়ে একটি অভিযোগ দাখিল করেন। সাইদুল কিছুদিন উত্ত্যক্ত করা হতে বিরত থাকলেও গত দুই মাস ধরে ভিকটিমকে কলেজে এবং বাসার বাইরে যাওয়া-আসার পথে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।’’

গ্রেপ্তার সাইদুল চট্টগ্রামের একটি মাদরাসা থেকে দাওরা পাস করে গাজীপুরের একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি স্থানীয় মসজিদে ইমামতি করতেন এবং এলাকার বিভিন্ন বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। দুই মাস পূর্বে দুটি চাকরিই ছেড়ে দেন।

ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য নিজের চেহারা পরিবর্তন করে টাঙ্গাইলের ভূঞাপুরে তার এক বন্ধুর বাসায় আত্মগোপনে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence