ঈদের দিনে ঝরে গেছে ১৯ জনের প্রাণ

২৩ এপ্রিল ২০২৩, ১০:০৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
ঈদের দিনে ১৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে

ঈদের দিনে ১৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

ঈদুল ফিতরের দিন চার জেলায় পাঁচজন হত্যাকাণ্ডের হয়েছেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২২ এপ্রিল) পৃথক পৃথক সময়ে এসব ঘটনা ঘটেছে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দুর্গম চরাঞ্চল নিলক্ষায় এই ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের হোসেনপুরে দু’পক্ষের সংঘর্ষে এক মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। একই জেলার ইটনার গোয়ারা এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে যুবক নিহত হয়েছেন। বগুড়ার নন্দীগ্রামে কবরের মাটি সরানো নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবককে নিহত হয়েছেন।

এছাড়া ঈদুল ফিতরের দিন সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নেত্রকোনায় ও বগুড়ায় তিনজন করে মারা গেছেন। এ ছাড়া দিনাজপুর, বরিশাল, মাদারীপুর, গাজীপুর, ফরিদপুর, যশোর, মেহেরপুর ও কুড়িগ্রামে একজন করে নিহত হয়েছেন।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence