চোখের পলকে প্রাণ গেল স্কুলছাত্রের

২৩ এপ্রিল ২০২৩, ০৮:৫২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু হয়েছে

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. সহবান (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। রংপুর-কুড়িগ্রাম সড়কের ছিনাই বাজারের কাছে শনিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সহবান উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের মো. লিপটন ব্যাপারীর ছেলে। সে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, ঈদ উপলক্ষে সহবান তার সমবয়সী আরও দু’জনকে মোটরসাইকেলে নিয়ে দাশেরহাট বাজার থেকে ছিনাই বাজার যাচ্ছিল। ছিনাই বাজারের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে থাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সহবানের মৃত্যু হয়। স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬