বাড়ি ফিরে গলায় ফাঁস স্কুলছাত্রীর, চিকিৎসক বললেন মারা গেছে

২৩ মার্চ ২০২৩, ১২:৪৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
কামরাঙ্গীরচর এলাকায় এক ছাত্রী আত্মহত্যা করেছে

কামরাঙ্গীরচর এলাকায় এক ছাত্রী আত্মহত্যা করেছে © প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রুবিনা আক্তার (১৪) নামে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আন হয়।  পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুবিনার বাবা শাহজাহান সিরাজ জানান, কামরাঙ্গীরচরের সূচনা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল রুবিনা। তিনি অসুস্থ থাকায় ও পারিবারিক কারণে সে লেখাপড়ার পাশাপাশি মুদির দোকান চালাতো।

তিনি জানান, সন্ধ্যার পরে বাসায় গিয়ে রুবিনা কাউকে কিছু না বলে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য।

কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ০৮ এপ্রিল ২০২৬
close