ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুর মরদেহ হাসপাতালে নেওয়া হচ্ছে

সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুর মরদেহ হাসপাতালে নেওয়া হচ্ছে © সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার চেয়াম্যানবাড়ী মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু  নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সোয়া ২টার দিকে বাগেরহাট-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিক সরদার (২৫) ফকিরহাট উপজেলার কাকডাংগা গ্রামের মহর আলী সরদারের ছেলে এবং সাকিব সরদার (২৩) হলেন একই গ্রামের আজাহার সরদারের ছেলে।

আরও পড়ুন: এখনও তালা ঝুলছে ইবি ভিসির কার্যালয়ে

ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলিমুজ্জান জানান, দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে ফকিরহাট উপজেলা সদর থেকে ফলতিতা বাজারে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে পালিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence