সরাচ্ছিলেন সরকারি বই, আটক হলেন দুই শিক্ষকসহ ৫ জন

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
পাচারের সময় উদ্ধার করা বই

পাচারের সময় উদ্ধার করা বই

কক্সবাজারের চকরিয়ায় সরকারি বই বিক্রির পর সরানোর সময় দুই শিক্ষক, ক্রেতা ও গাড়িচালকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তাঁদের ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির জিন্মায় দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ক্রেতা চোঁয়ারফাঁড়ি এলাকার কামাল উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুকন উদ্দিন ও কামাল উদ্দিন এবং দুই গাড়িচালক।

বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে গ্রাম পুলিশের সদস্য কফিল উদ্দিন দুটি গাড়িতে বই নিয়ে যাওয়ার বিষয়টি জানালে পুলিশকে অবহিত করা হয়। পরে গাড়িসহ বইগুলো জব্দ ও পাঁচজনকে আটক করে পুলিশ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শামা বলেন, নাইট গার্ডের যোগসাজশে ঘটনাটি ঘটেছে। এখানে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় মামলা বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য বইসহ আটকদের ম্যানেজিং কমিটির জিম্মায় দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বই চুরি ও পাচারের সময় আটকের ঘটনা শুনেছি। লিখিতভাবে জানায়নি কেউ। ঘটনাটি ইউএনওকে জানানো হয়েছে।  

ইউএনও ও পাঠ্যপুস্তক বিতরণ কমিটির সভাপতি জেপি দেওয়ান বলেন, ঘটনাটি যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close