রাজধানীর আবাসিক হোটেলে ঝুলছিল পাহাড়ি যুবকের লাশ

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
আবাসিক হোটেল থেকে পাহাড়ি যুবকের লাশ উদ্ধার

আবাসিক হোটেল থেকে পাহাড়ি যুবকের লাশ উদ্ধার © সংগৃহীত

রাজধানীর কমলাপুর এলাকার আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক পাহাড়ি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পিপিসা ত্রিপুরা (২৬)। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে কমলাপুর রেল স্টেশনের পাশে হোটেল আরাফাত থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত পিপিসার বাড়ি খাগড়াছড়ি জেলার সদর থানার গোমতী এলাকায়। তিনি ওই এলাকার রঞ্জন ত্রিপুরার ছেলে। 

আরও পড়ুন: ক্লাস বর্জন করে আন্দোলনে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষকরা

মতিঝিল থানার এসআই মো: হাবিজ উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ হোটেল আরাফাতে যায়। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পায়। এরপর উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে হাসপাতালের  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও পুলিশের ওই কর্মকর্তা বলেন, গতকাল রোববার সকালে ওই পাহাড়ি যুবক হোটেলের ৬ তলায় একটি কক্ষ ভাড়া নেন। আজ সকালে ডাকাডাকি করলেও তিনি হোটেলের দরজা না খুললে হোটেল কর্তৃপক্ষ ভয় পেয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ফ্যান থেকে নামিয়ে এনে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্…
  • ০৬ আগস্ট ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন…
  • ০৬ আগস্ট ২০২৬
গবেষণাপত্র প্রত্যাহারের কারণ ও নৈতিকতা নিয়ে সেমিনারের আয়োজন…
  • ০৬ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে, নিজস্ব ক্যাম্পাসে আয়োজনের পরি…
  • ০৬ আগস্ট ২০২৬